advertisement
advertisement

ভাঙচুর–লুণ্ঠনে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা সেন্টার পুনর্নির্মাণের দাবি সিপিবির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:২১ অপরাহ্ণ
ভাঙচুর–লুণ্ঠনে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা সেন্টার পুনর্নির্মাণের দাবি সিপিবির

মিরপুর-১ নম্বরে রাড্ডা সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করে সিপিবি। ২৮ সেপ্টেম্বর

advertisement

রাজধানীর মিরপুরে রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ সোমবার মিরপুর-১ নম্বরে রাড্ডা সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করে এই দাবি জানায় দলটি। দলের ঢাকা মহানগর উত্তর শাখা এই বিক্ষোভের আয়োজন করে।

সমাবেশে বক্তারা রাড্ডা সেন্টার অবিলম্বে পুনর্নির্মাণের পাশাপাশি ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং এর পেছনের ক্রীড়নকদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান। বক্তারা বলেন, জনগণের করের টাকায় রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণ করা যাবে না।

যারা এই ভাঙচুর ও লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং এর পেছনে যারা রয়েছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থে রাড্ডা সেন্টার পুনর্নির্মাণ করতে হবে।এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠান দখলদারত্বের উদ্দ্যেশ্যে ভাঙচুর ও লুণ্ঠনের ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না বলে বক্তারা মনে করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর