মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভা। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে
মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করার সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এই তালিকা করার সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি নিয়ে আলোচনা হয়।
সদস্যদের কেউ কেউ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক ভুয়া ব্যক্তিকে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত করা হয়, যাঁরা আসলে যুদ্ধ করেননি। আবার অনেক প্রকৃত বীর মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০০৬ সাল পর্যন্ত যে তালিকা ছিল, সেটা বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ–সুবিধা নিয়েও আলোচনা হয়।সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ–সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।