আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জুলাই গণ–অভ্যুত্থানের সময় একটি গুলি পায়ে লাগলে পড়ে যান বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন আহত জুলাই যোদ্ধা মো. হান্নান মিয়া। জবানবন্দিতে তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের লোকজন তাঁকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এতে তাঁর মাথা ও কপাল ফেটে যায়। তাঁর বাঁ হাতের কাঁধের হাড় ভেঙে যায় এবং সোল্ডার (কাঁধ) ঝুলে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ আজ সোমবার হান্নান মিয়া জবানবন্দিতে এ কথা বলেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে করা একটি মামলার চতুর্থ সাক্ষী হিসেবে হান্নান মিয়া জবানবন্দি দেন।জবানবন্দিতে হান্নান মিয়া বলেন, তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। তিনি একজন জুলাই যোদ্ধা।
সরকার ঘোষিত গেজেটে ‘খ’ শ্রেণির জুলাই যোদ্ধা তিনি।হান্নান মিয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টার দিকে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তিনি আন্দোলনে যোগ দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।