advertisement
advertisement

২ কোটি ৮৪ লাখের খ্যাতিতে ‘অসহায়’ ভোজিনিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
২ কোটি ৮৪ লাখের খ্যাতিতে ‘অসহায়’ ভোজিনিয়া

ভোজিনিয়া

advertisement

ফোনে ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করে দিয়েছেন ভোজিনিয়া। কারণটা শুনলে হাসি পায়। নিজের ওপর ভরসা ছিল না তাঁর। কে নতুন করে অনুসরণ করল, তা বারবার দেখার লোভ সামলানো কঠিন। তাই ফোনকেই চুপ করিয়ে দিলেন। গোলপোস্টের নিচে যাঁর কাজ অন্যের আক্রমণ ঠেকানো, খ্যাতির ‘আক্রমণ’ ঠেকাতে গিয়ে তিনি যেন অসহায়!কেপ ভার্দের এই গোলরক্ষকের বয়স ৪০। এই বয়সে বেশির ভাগ ফুটবলার অবসরের হিসাব কষেন।

ভোজিনিয়া বিশ্বকাপে এসে হয়ে গেলেন সারা দুনিয়ার আলোচনার বিষয়। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচেই অসাধারণ পারফরম্যান্সের পর ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ৫৬ হাজার থেকে কয়েক ঘণ্টার মধ্যে ছাড়িয়ে গেল ১০ লাখ!ওজিল থেকে ভোজিনিয়া: বিশ্বকাপ যাঁদের ক্যারিয়ার বদলে দিয়েছেখবরটা তিনি প্রথম শুনেছিলেন এক অদ্ভুত জায়গায়, ক্যাটারিং টিমের এক সদস্যের মুখে। লোকটি এসে বললেন, আপনার তো মিলিয়ন অনুসারী! ভোজিনিয়া ভেবেছিলেন ঠাট্টা।

লোকটা ছাড়লেন না, বারবার একই কথা বললেন।সন্দেহ ভাঙল একটু পরে, মিক্সড জোনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর