বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি
বরিশালের উজিরপুরে ঢাকা–বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৪) ও পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)।
নিহত তিনজনেই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শী আটিপাড়া এলাকার ব্যবসায়ী সেলিম সরদার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলচালক সৌরভ, আরোহী মোস্তাকিন ও তাওহীদ ঘটনাস্থলেই নিহত হয়।খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও উজিরপুর থানার পুলিশ সদস্যরা নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে।
পরে পুলিশ বাসটিকে জব্দ করতে সক্ষম হলেও এর চালক ও সহকারী পালিয়ে যান।মোটরসাইকেলে ধাক্কা দেওয়া বাসটি জব্দ করেছে পুলিশদুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।