advertisement
advertisement

নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, মারধরের অভিযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ, মারধরের অভিযোগ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থী মুনতাছির মারজুকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে

advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এক শিক্ষার্থীকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে। আজ সোমবার বেলা তিনটার দিকে এ এফ রহমান হল থেকে তাঁকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাঁকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে হাটহাজারী থানায় সোপর্দ করে।

থানায় সোপর্দ করা শিক্ষার্থী হলেন রাজনীতিবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুনতাছির মারজু (২৩)। তিনি এ এফ রহমান হলের ৩৩৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তাঁর বাবার নাম মো. মোস্তফা কামাল। তাঁর বাড়ি চাঁদপুর সদর থানার মোমিনপাড়ায়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আজ ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের একটি পোস্টকে কেন্দ্র করে মুনতাছিরকে সন্দেহ করা হয়।

ওই পোস্টে চাকসু ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের মোটরসাইকেলে টহল দেওয়ার ছবি ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর