চট্টগ্রাম বন্দর
রপ্তানিতে তৈরি পোশাকনির্ভরতা কমাতে নতুন নতুন পণ্যের পাশাপাশি নতুন বাজার দরকার। এ জন্য বিশ্বের ২০টি দেশ চিহ্নিত করা হয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, চীন, ভারত, কানাডা, বেলজিয়াম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, ইরান, ব্রাজিল, তুরস্ক, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি।
আজ সোমবার সচিবালয়ে ‘বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ কৌশল: ১৮টি গুরুত্বপূর্ণ বাণিজ্য গন্তব্যে পণ্য ও বাজারের বৈচিত্র্য’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে সম্ভাব্য নতুন বাজারগুলো সম্পর্কে জানা গেছে। এসব বাজারের সম্ভাবনা ও বিদ্যমান প্রতিবন্ধকতা কী, এগুলোতে প্রতিযোগী দেশগুলোর অবস্থান কী এবং বাংলাদেশের করণীয় কী, তা বিশ্লেষণ করা হবে। বিশ্লেষণ শেষে প্রণয়ন করা হবে একটি সমন্বিত রপ্তানি বহুমুখীকরণ কৌশলপত্র।
বাজারভিত্তিক আলাদা রপ্তানি কৌশলপত্রও করা হবে বলে কর্মশালায় জানানো হয়েছে।কর্মশালায় সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।