advertisement
advertisement

অসুস্থতা ও ভিড়ের ভয়ে বাদ পড়া শিশুদের আবার হামের টিকাদান শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
অসুস্থতা ও ভিড়ের ভয়ে বাদ পড়া শিশুদের আবার হামের টিকাদান শুরু

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। টিঅ্যান্ডটি খেলার মাঠ, ঢাকা

advertisement

হামের প্রাদুর্ভাব শুরুর প্রায় সাত মাস পর বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আবার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। আজ শনিবার রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে দেশব্যাপী এই বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।কর্মসূচির আওতায় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

এই শিশুরা ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল।সরেজমিনে দেখা গেছে, আজ বেলা একটা পর্যন্ত রাজধানীর কড়াইল বস্তির প্রায় শতাধিক শিশু টিকা নিয়েছে।টিকা নিতে আসা ১৪ মাস বয়সী শিশু তৈয়বার মা শিউলী বেগম বলেন, আগে তৈয়বার কাশি ও জ্বর থাকায় তাকে টিকা দিতে পারেননি।

গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাইকিং শুনে আজ শিশুকে নিয়ে টিঅ্যান্ডটি খেলার মাঠে এসেছেন তিনি।শিউলী বেগম বলেন, ‘আজ দ্বিতীয় ডোজ দিছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর