advertisement
advertisement

রাউজানে গভীর রাতে কেন গাড়িতে আগুন, কারাইবা দিচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
রাউজানে গভীর রাতে কেন গাড়িতে আগুন, কারাইবা দিচ্ছে

আগুনে পুড়ে যাওয়া পিকআপ ভ্যান

advertisement

চট্টগ্রামের রাউজানে সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার একই উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দুই দিনের ব্যবধানে দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কুণ্ডেশ্বরী এলাকায় একটি বাড়ির সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে পিকআপ ভ্যানটি রাখা ছিল। গাড়িটির মালিক স্থানীয় বাসিন্দা টিপু দাশ। তিনি প্রতিদিন গাড়িটি বাড়ির ভেতরে রাখতেন। তবে শুক্রবার রাতে গাড়িটি সড়কের পাশে রেখে বাড়িতে চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়।

ভোরে স্থানীয় লোকজন পুড়ে যাওয়া গাড়িটি দেখতে পান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর