‘মান্ডি’ সিনেমায় সোনি রাজদান। আইএমডিবি
একসময় নিয়মিত অভিনয় করছিলেন। সিনেমায় প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ, টেলিভিশনেও তৈরি হয়েছিল পরিচিতি। কিন্তু বিয়ের পর হঠাৎই বদলে গেল সবকিছু। কাজ যেন একেবারে উধাও হয়ে গেল তাঁর জীবন থেকে। হাতে রইল না নতুন কোনো সিনেমা, না ধারাবাহিক। এমনকি একপর্যায়ে তাঁর মনে হয়েছিল, অভিনয়জীবনে যা কিছু অর্জন করেছিলেন, সব যেন একসঙ্গে হারিয়ে গেছে। এই অভিজ্ঞতার কথা সম্প্রতি আবারও বলেছেন অভিনেত্রী সোনি রাজদান।
আশির দশকে বলিউডে অভিনয় শুরু করা সোনির ক্যারিয়ারে বিয়ের পরের সেই দীর্ঘ বিরতি শুধু ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় নয়; বরং সেই সময়ের চলচ্চিত্রশিল্পে নারী অভিনেত্রীদের ঘিরে থাকা সামাজিক ধারণারও প্রতিচ্ছবি। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক সোনির। এরপর ‘মান্ডি’, ‘সারাংশ’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের জায়গা তৈরি করেন তিনি। ‘সারাংশ’-এ তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়।
সিনেমার পাশাপাশি টেলিভিশনেও জনপ্রিয়তা পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।