বিশ্বব্যাপী প্রায় ৫০ শতাংশ গর্ভধারণই ঘটে অনাকাঙ্ক্ষিতভাবে, যা মা ও শিশুস্বাস্থ্যের জন্য একটি বড় ঝুঁকি। এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ, নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং জনগণের যৌন ও প্রজননস্বাস্থ্য অধিকার সম্পর্কে সর্বস্তরে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আজ ২৬ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব গর্ভনিরোধ দিবস’।
আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘কোনো বাধা নয়, কেবলই পছন্দ: এখনই নিশ্চিত হোক গর্ভনিরোধক পণ্যের সহজলভ্যতা’। একসময় দেশে পরিবার পরিকল্পনা বা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে প্রকাশ্যে কথা বলা ছিল চরম সামাজিক ও সাংস্কৃতিক ট্যাবু।
তবে বিগত কয়েক দশকে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ঘরে ঘরে গিয়ে উঠান বৈঠক, প্রাতিষ্ঠানিক সেবা প্রসার এবং প্রযুক্তির প্রভাবে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।