advertisement
advertisement

‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ
‘২০২৭ বিশ্বকাপই শেষ’—জানালেন কোহলি

বিরাট কোহলি

advertisement

গল্পটা শুরু হয়েছিল ১৫ বছর আগে। ২০১১ বিশ্বকাপ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ছিল সেই গল্পের জন্মভূমি। বিরাট কোহলি সেখান থেকে তাঁর ওয়ানডে বিশ্বকাপ–গল্পের শুরুটাও করেছিলেন দারুণভাবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস। তখন অনেকেই নিশ্চিত ছিলেন, এই ছেলে একদিন বিশ্বকাপে অনেক রেকর্ড ভেঙে দেবে!কালের খেয়ায় ভর করে কোহলি এখন আর সেই ২২ বছরের ছেলেটি নেই।

ক্রিকেটে অনেক ঘাটের জল খেয়ে এবং খেলাটির ইতিহাস আরও সমৃদ্ধ করে কোহলি এখন ৩৭ বছর ৩২৫ দিন বয়সী এক তারকা। কিন্তু জীবনানন্দ দাশ লিখেছিলেন ‘নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়’। সেই নিয়ম মেনে কোহলিও একদিন ক্রিকেট ছাড়বেন। ধাপে ধাপে সেই শেষ ধাপে পৌঁছানোর কাজ ২০২৪ সালের জুন থেকেই শুরু করেন কোহলি। ভারত সেবার টি–টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এ সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। পরের বছর মে মাসে ছাড়েন টেস্ট।

আর এখন জানিয়ে দিলেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।বিরাট কোহলিএবার খেলা হবে বিদেশের ভিন্ন কন্ডিশনে, যা শরীর এবং মনের ওপর বাড়তি চাপ ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর