advertisement
advertisement

৯০ বছরেও জিতছেন শিরোপা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
৯০ বছরেও জিতছেন শিরোপা

বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়া

advertisement

বডিবিল্ডার তোশিসুকে কানাজাওয়াতরুণ বয়সে শরীরচর্চা করাটা স্বাভাবিক। মধ্যবয়সেও অনেককে নিয়মিত ব্যায়াম করতে দেখা যায়। তাই বলে ৯০ বছর বয়সে শরীরচর্চার প্রতিযোগিতায় অংশ নেওয়া রীতিমতো বিস্ময়কর। জাপানের তোশিসুকে কানাজাওয়া এ বিস্ময়ের জন্ম দিয়েছেন। গত মাসে ৯০তম জন্মদিনের এক দিন আগে জাপান মাস্টার্স বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপে ৮৫ বছরের বেশি বয়সীদের বিভাগে সেরা হয়েছেন তিনি।

এটি তাঁর ১৯তম জাতীয় শিরোপা।হিরোশিমায় নিজের জিমে বসে কানাজাওয়া বলেন, এটাই তাঁর শেষ শিরোপা নয়। শরীর ঠিক রাখতে তিনি এখনো সপ্তাহে ছয় দিন গড়ে প্রায় দুই ঘণ্টা করে ব্যায়াম করেন। তবে বয়স বাড়ায় ব্যায়ামের ধরন বদলেছেন কানাজাওয়া। এখন তিনি ভারী ওজন তোলার বদলে বিভিন্ন মেশিন ব্যবহার করেন।কানাজাওয়ার শরীরচর্চার শুরু অনেক আগে। ১৯৩৬ সালে জন্ম নেওয়া কানাজাওয়া স্কুলজীবনে ভালো সাঁতারু ছিলেন। ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে তিনি দক্ষ ছিলেন।

কিন্তু পেশির সমস্যার কারণে অলিম্পিকে অংশ নেওয়ার স্বপ্ন পূরণ হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর