advertisement
advertisement

কৃতী শিক্ষার্থীদের সাফল্যের হাসিতে মুখরিত লক্ষ্মীপুর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
কৃতী শিক্ষার্থীদের সাফল্যের হাসিতে মুখরিত লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস

advertisement

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো সংবর্ধনা উৎসব। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর উদ্যোগে এটির আয়োজনে সহযোগিতা করেছে লক্ষ্মীপুর বন্ধুসভা। ২৩ সেপ্টেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। তার আগেই মা-বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয় শিক্ষার্থীরা।

দীর্ঘ শিক্ষাজীবনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও উপহার।শুধু আনুষ্ঠানিক সংবর্ধনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। শিক্ষার্থীদের আনন্দ ও শেখার সুযোগ তৈরি করতে রাখা হয় বিভিন্ন ধরনের গেমস। খেলায় অংশ নিয়ে তারা জিতে নেয় বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক ম্যাগাজিন এবং শিক্ষাসামগ্রী। ছিল আইসক্রিমও।

পুরো আয়োজনজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস‘কখনো খেয়ে, কখনো না খেয়ে কেটেছে দিন’—শিক্ষার্থী নুজহাতি নূরআনন্দের এই আয়োজনের মধ্যেও উঠে আসে কঠিন বাস্তবতার গল্প।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর