advertisement
advertisement

বিষাক্ত প্যারাকোয়াট আমদানি নিবন্ধন বন্ধ, গ্লাইফোসেট নিয়ে সিদ্ধান্ত হলো না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
বিষাক্ত প্যারাকোয়াট আমদানি নিবন্ধন বন্ধ, গ্লাইফোসেট নিয়ে সিদ্ধান্ত হলো না

দেশে আত্মহত্যার উপকরণ হিসেবে প্যারাকোয়াটের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে

advertisement

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি (পিটাক)।দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূন্য করার সিদ্ধান্ত হয়েছে। প্যারাকোয়াট নিষিদ্ধ হলেও গ্লাইফোসেটের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। এটি নিষিদ্ধের সময়সীমা নির্ধারণ হয়নি। এটিও ক্ষতিকর বালাইনাশক।

দেশে এর অপব্যবহার আছে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদ ও কৃষিবিদেরা।প্যারাকোয়াট বিষক্রিয়ার কোনো প্রতিষেধক নেই। ত্বক বা শ্বাসনালি দিয়ে শরীরে ঢুকে এটি ফুসফুস ও কিডনির ক্ষতি করে; অনেক ক্ষেত্রে মৃত্যু হয়। বিশ্বের ৭৭টির বেশি দেশ এই বালাইনাশক নিষিদ্ধ করেছে।

দীর্ঘদিন ধরে কৃষি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্যারাকোয়াট নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিলেন।দেশে প্যারাকোয়াটের অপব্যবহার এবং এর বিষক্রিয়ায় মানুষের মৃত্যু নিয়ে গত ১৫ আগস্ট প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর