advertisement
advertisement

ধানমন্ডিতে শুরু হয়েছে ‘সুতোর গল্প’ 


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
ধানমন্ডিতে শুরু হয়েছে ‘সুতোর গল্প’ 

সুতোর গল্প প্রদর্শনীতে পোশাক দেখছেন এক নারী। এ প্রদর্শনীতে ৪৫টি প্রতিষ্ঠানের পণ্যের সমাহার রয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে

advertisement

‎২৫ থেকে ২৭ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। দেশের প্রতিষ্ঠিত ও নতুন উদ্যোক্তা এবং বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছে এ আয়োজনে।শারদীয় উৎসব সামনে রেখে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রদর্শনী ও মেলা ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’। ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) আয়োজনে গতকাল শুক্রবার সকালে মেলার উদ্বোধন হয়।

আয়োজনটির সহযোগিতার রয়েছে নকশা ও এসএমই ফাউন্ডেশন।‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুন নাসের খান। তিনি বলেন, ‘আমাদের ইতিহাস ও সংস্কৃতিগুলো তুলে ধরতে আমরা একটি ডিসপ্লে সেন্টার করার চিন্তাভাবনা করছি। এই পণ্যগুলোর প্রচার বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আমরা এসব উপহার দিয়ে থাকি।

আমরা যখনই আমাদের পণ্য কোনো রাষ্ট্রপতি অথবা বিদেশি প্রতিনিধিকে উপহার হিসেবে দিয়েছি, তাঁরা এর প্রশংসা করেছেন।’ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।‎ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) সভাপতি আজহারুল হক আজাদ বলেন, ‘সুতোর গল্প শুধু একটি মেলা নয়; এটি আমাদের ঐতিহ্য, সৃজনশীলতা এবং আমাদের উদ্যোক্তাদের স্বপ্নকে একই সুতোয় গাঁথার...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর