রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে গতকাল শনিবার রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটেছে। ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৬
গত দুই দিনে রাজধানীর বুকেই আমরা প্রায় একই কিসিমের কয়েকটি ঘটনার সাক্ষী হলাম। গত শুক্রবার মধ্যরাতে মিরপুর ১-এর ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ নামের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়। দেশীয় অস্ত্রে সজ্জিত দুই শতাধিক মুখোশধারী সেখানে ঢুকে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে মালামাল লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পুরো স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
অথচ সেখানে সরকারি উদ্যোগে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। (প্রথম আলো, ২৬ সেপ্টেম্বর ২০২৬) এর পরদিন, শনিবার গাবতলী-সদরঘাট বাইপাস সড়কের পাশে মোহাম্মদপুর বেড়িবাঁধের সাতমসজিদ হাউজিং–সংলগ্ন এলাকায় শতাধিক লোক নিয়ে হামলা-ভাঙচুর ও জমি দখলের অভিযোগ ওঠে।
(মানবজমিন, ২৭ সেপ্টেম্বর ২০২৬)একই দিনে রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে সভা চলাকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন দলবল নিয়ে তা ঘেরাও করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।