হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২২৮ জনকে হামের উপসর্গের রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে আজ রোববার প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৫ জন হামের উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে।গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। আর হামে ১০১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে মোট ১ লাখ ৮৮ হাজার ৪১ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।