ডেঙ্গু
দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটিই সর্বোচ্চ রোগীর সংখ্যা। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের আজ রোববারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।
এ সময়ে মারা গেছেন ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। বছরের শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮ হাজার ৬ জন।গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে পুরুষ ৬০ শতাংশ এবং নারী ৪০ শতাংশ। সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায়।
ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন।চলতি বছরের মোট আক্রান্তদের মধ্যে পুরুষের হার ৬২ দশমিক ৪ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৬ শতাংশ।চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে শুরু করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।