advertisement
advertisement

হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা

জাকির নামের এই পুলিশ সদস্য আজ রোববার রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হেনস্তা করেন

advertisement

সকালে শরীরচর্চা শেষ করে টি–শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই প্রশিক্ষকের পোশাককে ‘অশালীন’ বলে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ ঘটনা ঘটেছে। ওই প্রশিক্ষকের নাম সাজ্জাদ হোসেন।

প্রায় ১০ বছর ধরে ম্যারাথন ও আল্ট্রাম্যারাথনের প্রশিক্ষণ করান তিনি। নিজেও নিয়মিত দৌড়ান। ঢাকার বেশ কয়েকটি পার্কে ভোরবেলা এই প্রশিক্ষণ দেন। ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন সাজ্জাদ হোসেন। ৫৫ সেকেন্ডের ওই ভিডিওর শুরুতে হাসিমুখে একজন পুলিশ সদস্যকে দেখা যায়। তাঁর নেমপ্লেটে লেখা ছিল জাকির।

এ সময় তাঁকে বলতে শোনা যায়, ‘দাঁড়ান একটু চুলটা ঠিক করি।’পরে সাজ্জাদ হোসেন তাঁর কাছে হাফপ্যান্ট পরে স্টেশনে ঢুকতে না পারার কারণ জানতে চাইলে ওই পুলিশ সদস্য বলেন, ‘আপনাকে বলা হয়েছে আপনি একটু শালীনতার সঙ্গে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর