advertisement
advertisement

ক্যামেরায় ধরা পড়ল কোয়ান্টাম জগতের রহস্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
ক্যামেরায় ধরা পড়ল কোয়ান্টাম জগতের রহস্য

বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্টের ছবি তুলেছেন

advertisement

কোয়ান্টাম জগতের কথা উঠলেই একটি অদ্ভুত প্রশ্ন সামনে আসে। দুটি কণা যদি অনেক দূরে চলে যায়, তবু কি তারা একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে? একটি কণার ধর্ম মাপলে কি অন্য কণাটির ধর্মের সঙ্গে তার সম্পর্ক পাওয়া সম্ভব?পদার্থবিদ্যার ভাষায় এই অদ্ভুত ঘটনাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম জট।

দুটি কণা কোয়ান্টামগতভাবে জড়িয়ে পড়লে তাদের ধর্মের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয় যে তাদের মধ্যে অনেক দূরত্ব থাকলেও একটির সঙ্গে অন্যটির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। আলবার্ট আইনস্টাইন এই ঘটনাকে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট আ ডিসট্যান্স। বাংলা করলে বাক্যটা অনেকটা এমন দাঁড়া— দূর থেকে ভুতুড়ে কাণ্ড।আলবার্ট আইনস্টাইনআইনস্টাইনের কাছে বিষয়টি বেশ অস্বস্তিকর ছিল। কারণ, প্রচলিত পদার্থবিদ্যার ধারণার সঙ্গে এটি সহজে মেলে না।

তিনি মনে করতেন, কণাগুলোর আচরণের পেছনে হয়তো এমন কোনো অজানা তথ্য আছে, যা আমরা এখনো জানি না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর