advertisement
advertisement

মেয়াদ বাড়ছে না নাকভির, তামিম এসিসির সভাপতি হবেন কবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
মেয়াদ বাড়ছে না নাকভির, তামিম এসিসির সভাপতি হবেন কবে

এসিসি সভাপতি হতে পারেন তামিম ইকবাল

advertisement

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ বাড়ার সম্ভাবনা খুবই কম। আর তাঁর মেয়াদ না বাড়লে আগামী বছরের এপ্রিলেই এসিসি প্রধানের চেয়ারে বসতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকবাজ।এসিসি সভাপতি হিসেবে খুব আলোচিত নাকভি।

সম্প্রতি নারী এশিয়া কাপের ফাইনাল কিংবা গত বছরের ছেলেদের এশিয়া কাপের ফাইনাল শেষে নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল দুই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হওয়া ভারত।২০২৭ সালের এপ্রিলে এসিসির সভাপতি হিসেবে মহসিন নাকভির মেয়াদ শেষ হওয়ার কথা। তাঁর মেয়াদ বাড়াতে হলে নির্বাহী বোর্ডের সর্বসম্মত সমর্থন দরকার।

কিন্তু সূত্রের বরাত দিয়ে ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, নাকভির পক্ষে সেই সমীকরণ মেলানো প্রায় অসম্ভব।পিসিবি সভাপতি মহসিন নাকভিএশিয়ার পাঁচ পূর্ণ সদস্যদেশের মধ্যে প্রতি দুই বছর পরপর ঘুরিয়ে-ফিরিয়ে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়ার নিয়ম রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর