advertisement
advertisement

ভোট চুরি বাংলাদেশে হয় জানি, কিন্তু সুইডেনে?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৬ পূর্বাহ্ণ
ভোট চুরি বাংলাদেশে হয় জানি, কিন্তু সুইডেনে?

advertisement

বাংলাদেশে নির্বাচন নিয়ে অনিয়ম, ভোট কারচুপি, কেন্দ্র দখল কিংবা ভোটারকে প্রভাবিত করার অভিযোগ নতুন কিছু নয়। এসব নিয়ে আমরা বহুবার শুনেছি, দেখেছি, লিখেছি। কিন্তু সুইডেনের মতো একটি দেশে, যেখানে নির্বাচনব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং ভোটের স্বচ্ছতা নিয়ে মানুষের আস্থা তুলনামূলকভাবে শক্তিশালী, সেখানে যদি ভোটে অনিয়মের অভিযোগ ওঠে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে: ভোট চুরি বাংলাদেশে হয় জানি, কিন্তু সুইডেনে?

২০২৬ সালের সুইডিশ নির্বাচনের পর এমনই একটি ঘটনা সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। ১৩ সেপ্টেম্বর সুইডেনে রিক্সদাগ নির্বাচন অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফল অনুযায়ী ভোটার ছিলেন ৮০ লাখ ৫১ হাজার ৩৫৫ জন এবং ভোট দিয়েছেন ৬৮ লাখ ৩৪ হাজার ৪১৩ জন, অর্থাৎ ভোটার উপস্থিতি ৮৪ দশমিক ৯ শতাংশ। প্রায় ২৪ দশমিক ২ শতাংশ ভোটার একই সঙ্গে কোনো নির্দিষ্ট প্রার্থীকে ব্যক্তিগতভাবে ভোট বা ‘পারসনরোস্ত’ দিয়েছেন।

এই ব্যক্তিগত ভোট ব্যবস্থাই এবারের একটি আলোচিত ঘটনার কেন্দ্রে চলে এসেছে।ভ্যানস্টারপারিয়েতের ৩০ বছর বয়সী মোহামেদ আবদুকারদির আলি দালারনা অঞ্চল থেকে রিক্সদাগ নির্বাচনে দলের তালিকায় ৯ নম্বরে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর