সোনা
দেশের বাজারে আজ শনিবার সোনার দাম কমানো হয়েছে। আজ সোনার দাম ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা। নতুন দর সকাল ১০টায় কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার মূল্যহ্রাসের বিষয়টি জানিয়েছে। তারা বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। যদিও মূল বিষয় হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। একই সঙ্গে আজ রুপার দাম কমানো হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ একই হারে বাড়ানো হয়। দাম সমন্বয়ের কারণে ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা; ১৮ ক্যারেটের দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।আজ মূল্যহ্রাসের আগপর্যন্ত সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম প্রতিভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।সোনার পাশাপাশি রুপার দামও কমেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।