ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল
সমুদ্র, নদী-নালা, খাল-বিল আর বনবনানি নিয়ে বরিশাল। ইতিহাস–ঐতিহ্যে সমৃদ্ধ এক অঞ্চল। এই শরতে তো বটেই বছরের যেকোনো সময়ই আপনার গন্তব্য হতে পারে দক্ষিণাঞ্চল। জানাচ্ছেন সজীব মিয়া১. লঞ্চযাত্রাঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালপদ্মা সেতু চালু হওয়ার পর ভোলা ছাড়া বরিশাল বিভাগের অন্য জেলাগুলোতে সড়কপথেই দ্রুত যাওয়া যায়। তবে বরিশালের মতো নদীনির্ভর অঞ্চলে নৌপথে যাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা। বর্ষা শেষে নদীও অপেক্ষাকৃত শান্ত থাকে।
সদরঘাট থেকে রাতের লঞ্চে চলে যেতে পারেন বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি বা বরগুনা। সকালে পৌঁছে দিনের শুরু থেকেই ঘোরাঘুরি করা যায়।২. শাপলার বিল–ভাসমান বাজার সাতলা বিলে ফুটেছে লাল শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা। গত রোববার সকালেবরিশালের উজিরপুরের সাতলা বিল শরতে হয়ে ওঠে লাল শাপলার অপূর্ব এক রাজ্য। এক দিনের ভ্রমণে ঘুরে আসতে পারেন হালের জনপ্রিয় এই জায়গা।
ঝালকাঠির ভিমরুলি ও পিরোজপুরের আটঘর-কুড়িয়ানা পেয়ারাবাগান ও বাজারের জন্য আলাদা খ্যাতি অর্জন করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।