সরকারি সিকিউরিটিজ অর্থাৎ ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ডের প্রাথমিক বাজারে বিনিয়োগ করতে হলে প্রাইমারি ডিলার (পিডি) লাইসেন্স থাকা বাধ্যতামূলক। সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে আলাদাভাবে আবেদন করেছে বেসরকারি খাতের তিন ব্যাংক। এগুলো হলো এবি ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে এবি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পিডি লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।
আর ন্যাশনাল ব্যাংকের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করার বিষয়ে কাজ করছে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, এবি ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের স্বেচ্ছায় পিডি লাইসেন্স সমর্পণের বিষয়ে অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংকের মতামত চাইলে কেন্দ্রীয় ব্যাংক সম্মতি দিয়েছে।
অন্যদিকে ন্যাশনাল ব্যাংক দুই বছরের জন্য লাইসেন্স স্থগিত চাইলেও বাংলাদেশ ব্যাংক তিন মাসের জন্য স্থগিত রাখার পক্ষে মত দিয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।