advertisement
advertisement

মুর্শিদাবাদে বাবা ও তিন ছেলেকে আটকের পর বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে, দাবি মানবাধিকার সংস্থার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
মুর্শিদাবাদে বাবা ও তিন ছেলেকে আটকের পর বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে, দাবি মানবাধিকার সংস্থার

বাংলাদেশ–ভারত সীমান্ত

advertisement

ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের মুর্শিদাবাদের সুতি এলাকার একটি ঘটনা রাজ্য পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কর্মপদ্ধতি নিয়ে আবার প্রশ্ন উঠেছে।

সীমান্ত এলাকা নিয়ে দীর্ঘদিন কাজ করা পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন ‘মাসুম’-এর তরফে গত বৃহস্পতিবার বিষয়টিকে প্রকাশ্যে আনা হয়েছে।‘মাসুম’–এর তরফ থেকে বলা হচ্ছে, গত ১৩ আগস্ট সুতি থানার উমরাপুর পঞ্চায়েতের বালিয়াঘাটি গ্রাম থেকে ষাটোর্ধ্ব ডাবলু শেখ এবং তাঁর তিন ছেলে কায়েম শেখ, রাজাউল শেখ ও ১৬ বছর বয়সী কিশোর আসমাউল শেখকে পুলিশ কোনো প্রকার আগাম তদন্ত বা আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করে।

শেখ পরিবারের দাবি ও নথিপত্রকে সম্পূর্ণ উপেক্ষা করে দ্রুততার সঙ্গে তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে সীমান্তের ওপারে ঠেলে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর