জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা দেখতে দর্শকের ভিড়। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে
গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই। স্টেডিয়ামের আশপাশের বাড়ির ছাদ, চিলেকোঠায়ও দর্শক। কেউ দাঁড়িয়ে, কেউ বসে দেখছেন মাঠের ফুটবল খেলা। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে দেখা যায় এমন দৃশ্য। হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ও আশপাশের এলাকা হয়ে ওঠে উৎসবমুখর।বেলা তিনটায় টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তরুণদের মাঠমুখী করতে এবং খেলাধুলার চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। জয়পুরহাটের খেলোয়াড়েরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারেন, সে চেষ্টা করতে হবে। সরকার খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ তৈরি ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, ‘দীর্ঘদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।
জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।