advertisement
advertisement

‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ হামজার সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান ফারহান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
‘দক্ষিণ এশিয়ার রোল মডেল’ হামজার সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান ফারহান

হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ

advertisement

আসিয়ান কাপ দিয়ে বাংলাদেশের জার্সিতে পথচলা শুরু হচ্ছে ফারহান আলী ওয়াহিদের। বাংলাদেশ ফুটবল দলের কোচ টমাস ডুলির দলে নতুন তিন বিদেশির একজন এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ উইঙ্গার। জাতীয় দলের সঙ্গে প্রথম অভিজ্ঞতাতেই সতীর্থদের কাছ থেকে পাওয়া উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ ১৯ বছর বয়সী ফারহান।

জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীর সঙ্গে মিলে বাংলাদেশকে জেতাতে চান এই উইঙ্গার।প্রথমবারের মতো শুরু হতে যাওয়া ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সেখানে দলের সঙ্গে অনুশীলন শেষে বাংলাদেশের হয়ে নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ফারহান।বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে ফারহান বলেছেন, ‘এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা।

দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর