পুরস্কার হাতে ইয়ামি, কার্তিক ও মাম্মুটি। কোলাজ
গত মঙ্গলবার ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছিল গুজরাটের কেভাডিয়ার একতা নগরে। ২০২৪ সালের ভারতীয় সিনেমার সেরা কাজগুলোর স্বীকৃতি হিসেবে বিভিন্ন বিভাগে মোট ৯২ জন বিজয়ীকে এ বছর জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন মাম্মুটি, কার্তিক আরিয়ান, ইয়ামি গৌতম, ধানুশ, অনন্ত নাগ, সঞ্জয় মিশ্রাসহ চলচ্চিত্রজগতের একাধিক তারকা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই শুধু সম্মান ও স্বীকৃতি নয়, এর সঙ্গে থাকে পদক, সনদপত্র এবং বিভাগ অনুযায়ী নগদ অর্থও। তবে কোন বিভাগে কত অর্থ দেওয়া হয়, তা অনেকেরই অজানা। এবার তা জেনে নেওয়া যাক। ২ লাখ রুপি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য অর্থের পরিমাণ আলাদা। সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী ও সেরা পরিচালকের মতো বিভাগে বিজয়ীরা বিভাগ অনুযায়ী ২ বা ৩ লাখ রুপি পান। এর সঙ্গে দেওয়া হয় ‘রজত কমল’ বা ‘স্বর্ণ কমল’ পদক।
এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মাম্মুটি এবং কার্তিক আরিয়ান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।