advertisement
advertisement

পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস, রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস, রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

কলকাতার ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

advertisement

‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩১ কোটি রুপি।রাজ্য পুলিশ, বিএসএফ, পুলিশের বিশেষ টাস্কফোর্সসহ (এসটিএফ) বিভিন্ন সংস্থার অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল।

‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেট এ ধ্বংস কার্যক্রমের আয়োজন করে।এর আগে ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছিল। বালুরঘাটের পুলিশ সুপারের দপ্তরের সামনের সড়কে বুলডোজার চালিয়ে ওই ফেনসিডিল ধ্বংসের কার্যক্রমে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য ছিল ২০ কোটি রুপি।গতকালের কর্মসূচির পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর