advertisement
advertisement

ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি

নির্বাচন কমিশন (ইসি)

advertisement

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।গতকাল বুধবারের এই চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর