রাস্তায় পুলিশের অভিযান চলছে। লাল রঙের স্কুটি চালিয়ে যাওয়া এক নারীকে হাতের ইশারা দিয়ে থামানো হলো। এরপর দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ওই নারীর কাছে গিয়ে বললেন, ‘কী দিদি, বাইক তো ভালো চালান। মাথার হেলমেট কোথায়। ওটাও তো গুরুত্বপূর্ণ।’চালক নারী উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। এরই মধ্যে পুলিশের কর্মকর্তা বলেন, ‘যখন বাসা থেকে বের হয়েছেন, দাদায় কিছু বলে নাই?
দাদার তো হেলমেটটা মাথায় পরাই দেওয়া উচিত ছিল।’পুলিশ ও স্কুটিচালক নারীর কথোপকথনের ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও গত ২৬ আগস্ট ‘ফোর্স–৩৬০ বাই এমএইস নাইম’ নামক একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে। মন্তব্য করেছেন ১ হাজার জনের বেশি ফেসবুক ব্যবহারকারী এবং প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন এসেছে প্রায় ৫৫ হাজার।ভিডিওতে যে পুলিশ কর্মকর্তা স্কুটিচালক নারীর সঙ্গে কথা বলছিলেন, তিনি সার্জেন্ট এম এইচ নাইম।
ভোলার চরফ্যাশনে কর্মরত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।