advertisement
advertisement

গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের

যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি সেনারা

advertisement

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদ। তবে এর মধ্যেও এ উপত্যকায় ইসরায়েলি হামলা বন্ধ নেই। গতকালও সেখানে হামলায় সাতজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সংস্থাটির সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশন চলছে। অধিবেশনের ফাঁকে পৃথক বৈঠকে বসেন গাজার শান্তি পর্ষদের সদস্যরা।

গতকাল বুধবারের এসব বৈঠকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পুনর্গঠনের তদারকির দায়িত্বে থাকা এ পর্ষদ ৬৬টি প্রকল্পের একটি পরিকল্পনা প্রকাশ করেছে।পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে মধ্যম মেয়াদে প্রায় ৩ হাজার ৫০০ কোটি ডলার প্রয়োজন হবে।

পরবর্তী ১০ বছরে আরও ৭ হাজার ১৪০ কোটি ডলার লাগতে পারে।শান্তি পর্ষদের উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ বলেন, হামাসকে (ফিলিস্তিনিদের মুক্তিকামী সশস্ত্র সংগঠন) নিরস্ত্র করার ওপর এ পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে।হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো গত জুলাইয়ে গাজায় নিজেদের নিরস্ত্রীকরণের একটি পরিকল্পনায় সম্মত হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর