সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ‘আমরা গত দিন দেখলাম নাসীরুদ্দীন পাটওয়ারী বলছেন, “আমরা যে আন্দোলন করছি, ওই সব মেনে নিলে ককটেল হবে না।” তাহলে ককটেল এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) করছে। এনসিপির বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান—যেখানেই এনসিপিকে পাওয়া যাবে, সেখানেই লাঠিপেটা দেওয়া হবে।
এই সিলেটে এনসিপিকে জবাব দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলই যথেষ্ট।’ গতকাল বুধবার বিকেলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী এ কথা বলেন।
দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ সমাবেশ হয়।ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ‘কিছুদিন ধরে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা শিষ্টাচারবহির্ভূত।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।