advertisement
advertisement

‘এক্স-মেন’ থেকে ‘প্রিসিলা’, হলিউডের কত গল্প এই বাড়িতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
‘এক্স-মেন’ থেকে ‘প্রিসিলা’, হলিউডের কত গল্প এই বাড়িতে

অন্টারিও প্রদেশের ওশাওয়া শহরের পার্কউড এস্টেট। কোলাজ

advertisement

জায়গাটা চেনা চেনা লাগছিল। ভেতরে বিশাল সাদা প্রাসাদ, সামনে সারি সারি স্তম্ভ, চারপাশে সবুজের বিস্তার। আরে, এটা তো প্রফেসর চার্লস জেভিয়ারের সেই বিখ্যাত স্কুল! এখানেই না আশ্রয় নিত বিশেষ ক্ষমতার অধিকারী মিউট্যান্টরা। হ্যাঁ, পর্দার ‘এক্স-ম্যানশন’-এর একটি অংশ এটাই। কানাডার অন্টারিও প্রদেশের ওশাওয়া শহরের পার্কউড এস্টেট।

২০০০ সালে মুক্তি পাওয়া ব্রায়ান সিঙ্গারের আলোচিত সিনেমা ‘এক্স-মেন’-এ প্রফেসর জেভিয়ারের একাডেমির বাইরের অংশের পটভূমি হিসেবে ব্যবহার করা হয়েছিল এই এস্টেটকে। পার্কউড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জুনিয়র এক্স-মেনরা যে একাডেমিতে নিজেদের বিশেষ ক্ষমতা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিত, তার বাইরের দৃশ্যগুলোতে দেখা গেছে পার্কউডকে।

প্যাট্রিক স্টুয়ার্টের প্রফেসর এক্স, হিউ জ্যাকম্যানের উলভারিন, হ্যালি বেরির স্টর্ম কিংবা ফ্যামকে জনসনের জিন গ্রে—তাঁদের সিনেমার জগতের সঙ্গে ওশাওয়ার এই বাড়ির যোগ; সব মিলিয়ে বাড়িটির প্রতি আগ্রহ তৈরি হতে সময় লাগেনি মোটেও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর