advertisement
advertisement

ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
ইরান যুদ্ধ কখন শেষ হবে, সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

advertisement

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।চলতি বছরের শেষ নাগাদ ইরান যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে মাসুদ পেজেশকিয়ান এ কথা বলেন।গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজে প্রচারিত এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তবে তাঁরা এ যুদ্ধ চালিয়ে যেতে চান না।

যুক্তরাষ্ট্র এ যুদ্ধ শেষ করতে চায় কি না, সে সিদ্ধান্ত ওয়াশিংটনকেই নিতে হবে।জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করলেন, যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকারগত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না।ইরান যুদ্ধ কীভাবে শেষ করা হবে, তা নিয়ে দুই পক্ষের অবস্থানে বড় দূরত্ব রয়েছে।আগের দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারেন।

তবে তিনি এ-ও ইঙ্গিত দেন যে শিগগিরই একটি চুক্তি হতে পারে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এ যুদ্ধ শুরু হয়েছিল।ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি, চুক্তিতে পৌঁছারও প্রত্যাশা ট্রাম্পেরজবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর