advertisement
advertisement

বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
বন্দুক চালানোর ভঙ্গিতে গোল উদ্‌যাপন, লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

গোলের পর ইসরায়েলি ফরোয়ার্ড সাইদ আবু ফারখির উদ্‌যাপন

advertisement

রাইফআইসেন অ্যারেনায় গতকাল রাতের ম্যাচে তখন ৫৫ মিনিট। গোল করে স্বাগতিক অস্ট্রিয়ার বিপক্ষে ইসরায়েলকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান সেন্টার ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। সতীর্থদের সঙ্গে গোল উদ্‌যাপন করে ফারখির কী মনে হলো, চলে যান কর্নার ফ্ল্যাগের কাছে। ফ্ল্যাগটি তুলে ডান হাঁটু মাটিতে পেতে, বাঁ হাতে ফ্ল্যাগের লাঠি রেখে বন্দুক চালানোর মতো ভঙ্গি করলেন।

তবে উদ্‌যাপনটি পুল খেলায় শট নেওয়ার ভঙ্গি নাকি বন্দুক থেকে গুলি ছোড়ার অনুকরণ ছিল, তা সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা যায়নি।ফারখি এরপর ফ্ল্যাগটি যথাস্থানে রেখে সতীর্থদের কাছে ফেরার সময় তাঁর মুখের হাসিটা মিলিয়ে যায়। রেফারি গিওর্গি কাবাকভ যে ততক্ষণে তাঁকে হলুদ কার্ড দেখিয়েছেন! চার মিনিট আগেই প্রথম হলুদ কার্ড দেখায় দ্বিতীয় হলুদ কার্ডটি হয়ে যায় লাল কার্ড।

কলোরাডো র‍্যাপিডসের এই ফরোয়ার্ড রেফারির সিদ্ধান্তে চোখেমুখে বিস্ময় ফুটিয়ে মাঠ ছাড়েন।৫৬ মিনিটে ফারখি লাল কার্ড দেখার পর ৯০ মিনিট ও যোগ করা সময়ে ২টি গোল করে নেশনস লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় অস্ট্রিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর