হাঙ্গেরিয়ান গুলাশ স্টু বানাতে গরুর চাকা মাংস লাগবে ১ কেজি
হাঙ্গেরিয়ান গুলাশ স্টুর রেসিপি দিয়েছেন দিল আফরোজউপকরণগরুর চাকা মাংস ১ কেজিপেঁয়াজ ৩টি বড় মিহি কুচি করারসুন ৪ কোয়া কুচি করামরিচের গুঁড়া ৩ টেবিল চামচতেল ৪ টেবিল চামচসাদা গোলমরিচ ১ চা–চামচতেজপাতা ২টিটমেটো পেস্ট আধা কাপগোলমরিচ আধা চা–চামচলবণ স্বাদমতোগরুর মাংসের স্টক বা পানি ৫ কাপআলু বড় ২টি কিউব করে কাটাগাজর ২টি কিউব করে কাটালবণ স্বাদমতোকাঁচা মরিচ ৫-৬টিমুরগির হাড় চিবানো আসলেই কি ভালোপ্রণালিমাংস কিউব কাট করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।একটি ভারী প্যানে মাঝারি আঁচে তেল গরম করে সামান্য লবণ দিয়ে কুচি করা পেঁয়াজ নরম এবং সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।
এবার মরিচগুঁড়া মিশিয়ে মাংস দিন।মসলার সঙ্গে মাংস ভালোমতো মিশে গেলে রসুনকুচি, তেজপাতা, টমেটো ও টমেটোর পেস্ট দিয়ে কিছুক্ষণ কষান। এরপর চার থেকে পাঁচ কাপ স্টক বা পানি ঢেলে ঢেকে দিন।কম আঁচে প্রায় এক থেকে দেড় ঘণ্টা ধীরে ধীরে কষান যাতে মাংস নরম হতে শুরু করে। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে আলু, গাজর দিয়ে দিন। সবজি ও মাংস পুরোপুরি নরম এবং স্যুপের ঝোল ঘন হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।
নামানোর আগে লবণ ও কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন।ফুড কার্ট দিয়ে যাত্রা শুরু, এখন দেশের জনপ্রিয় বার্গারের ঠিকানা চিলক্স
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।