advertisement
advertisement

মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, ঘরবাড়িতে আগুন, গুলিতে বিদ্যুৎকর্মী নিহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ণ
মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা, ঘরবাড়িতে আগুন, গুলিতে বিদ্যুৎকর্মী নিহত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান

advertisement

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের পাহাড়ি এলাকায় নতুন করে জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে।গত বুধবার ভোররাতে রাজ্যের তামেনংলং, ননে ও কাংপোকপি জেলার অন্তত আটটি গ্রামে একযোগে সশস্ত্র হামলা হয়। গ্রামগুলোর মধ্যে পাঁচটি নাগা–অধ্যুষিত, তিনটি কুকি-অধ্যুষিত। হামলা চালিয়ে বেশ কিছু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

গুলিতে এক বিদ্যুৎকর্মী নিহত হয়েছেন।স্থানীয় সূত্র বলছে, বুধবার ভোর চারটার দিকে হামলাকারীরা তামেনংলং ও কাংপোকপির সীমান্তবর্তী লসান, সংপিবুং, টি খোলমুন নামের তিনটি কুকি গ্রামে ভারী অস্ত্র দিয়ে গুলি শুরু করে।সে সময় ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামত করতে যাওয়ার পথে গুলিতে নিহত হন পাওজাঙ্গাম চোংলোই (৩৬) নামের এক বিদ্যুৎকর্মী।

এই ঘটনার পর কাংপোকপি থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করেন লসান গ্রামের প্রধান।প্রায় একই সময়ে কাংপোকপি ও ননে জেলার মাকুই চামরিউপিউ, লাংকা, থানাম্বা, তা জেইকাইফুন, কাপনিংচিং মুক্তিসহ পাঁচটি নাগা–অধ্যুষিত গ্রামেও সশস্ত্র দুষ্কৃতকারীরা হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর