advertisement
advertisement

আইফোন ১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
আইফোন ১৭ প্রো ম্যাক্স, পিএস৫-সহ বিভিন্ন পুরস্কার জিতলেন পাঁচজন গ্রাহক

সার্কেলের গ্রাহকদের জন্য চলছে ‘মেগা প্রাইজ ক্যাম্পেইন’। নির্দিষ্ট প্যাক কিনে গ্রাহকেরা পাচ্ছেন আইফোন ১৭ প্রো ম্যাক্স, পিএস৫, ইয়ারফোনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ

advertisement

সার্কেলের গ্রাহকদের জন্য চলছে ‘মেগা প্রাইজ ক্যাম্পেইন’। নির্দিষ্ট প্যাক কিনে গ্রাহকেরা পাচ্ছেন আইফোন ১৭ প্রো ম্যাক্স, পিএস৫, ইয়ারফোনসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগগ্রাহকদের জন্য ‘মেগা প্রাইজ ক্যাম্পেইন’ চালু করেছে টেলিকম অপারেটর ‘সার্কেল’। ক্যাম্পেইনটির আওতায় নির্ধারিত ডেটা, মিনিট ও কম্বো প্যাক কিনে গ্রাহকেরা প্রতি ঘণ্টায় ও প্রতিদিন বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাবেন।

ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী ৩০০ টাকা বা তার বেশি মূল্যের নির্ধারিত প্যাক কিনলে প্রতি ঘণ্টায় পাঁচজন গ্রাহক সুযোগ পাবেন ইয়ারফোন জেতার। এর পাশাপাশি রয়েছে দৈনিক মেগা প্রাইজ। একজন গ্রাহক কোনো একদিনে সর্বমোট দুই হাজার টাকা বা তার বেশি মূল্যের নির্ধারিত প্যাক কিনলে ‘দৈনিক পুরস্কার’–এর জন্য বিবেচিত হবেন। মেগা প্রাইজ ক্যাম্পেইনটি সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে শুরু হয়েছে।

শর্ত সাপেক্ষে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সার্কেলের কার্যক্রমটি চলমান থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর