advertisement
advertisement

মামদানির হুমকি মাথায় নিয়েই আজ নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু, কী হতে পারে সেখানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ণ
মামদানির হুমকি মাথায় নিয়েই আজ নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু, কী হতে পারে সেখানে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ দেওয়ার কথা। এ জন্য তিনি নিউইয়র্ক সফর করবেন। ধারণা করা হচ্ছে, নেতানিয়াহু তাঁর ভাষণে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে তীব্র ভাষায় আক্রমণ করতে পারেন।নেতানিয়াহু ও মামদানির বিরোধ নতুন নয়। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোয় নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে আসছেন মামদানি।

মেয়র এটাও বলেছেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থাকায় নিউইয়র্কে নামলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। মেয়রের হুমকি মাথায় নিয়েই নিউইয়র্কে যাচ্ছেন নেতানিয়াহু।ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর এবং মেয়র মামদানির সঙ্গে এমন বিরোধের বিষয়টি এমন এক সময় সামনে এসেছে, যখন নেতানিয়াহু নিজ দেশেই চাপের মুখে রয়েছেন। জনপ্রিয়তা পড়তির দিকে তাঁর। কয়েক সপ্তাহ পরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আশঙ্কা রয়েছে, এতে হেরে যেতে পারেন নেতানিয়াহু।নেতানিয়াহু নিউইয়র্ক সফরের বিষয়ে চলতি সপ্তাহে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর