advertisement
advertisement

চলে গেলেন নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক আখতার হুসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
চলে গেলেন নিবেদিতপ্রাণ শিশুসাহিত্যিক আখতার হুসেন

আখতার হুসেন

advertisement

মজার মজার ছড়া লিখে শিশুদের মন অনাবিল আনন্দে ভরিয়ে দেওয়ার মানুষটি চিরতরে চলে গেলেন। ইহকাল থেকে অনন্তকালের পথে পাড়ি জমালেন দেশের শিশুসাহিত্যের অন্যতম পুরোধা ছড়াকার আখতার হুসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় থেমে যায় আখতার হুসেনের হৃৎস্পন্দন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তাঁর দুই ছেলে পান্থ ও প্রমিত তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন।আর কোনো দিন আখতার হুসেন লিখবেন না ‘হ্যাঁরে খবরটা কী উড়ো’র মতো ছড়া, মায়াময় গল্প বা উদ্দীপনা জাগানো গান। যেমন মহান মুক্তিযুদ্ধকালে লিখেছিলেন ‌‌‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’।

ছোটদের জন্য প্রায় ছয় দশক ধরে যে আনন্দের ভুবন সৃজন করে চলেছিলেন আখতার হুসেন, এবার তার যবনিকা নামল।আখতার হুসেনের প্রস্থানে দেশের শিশুসাহিত্যে সৃষ্টি হলো গভীর শূন্যতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর