advertisement
advertisement

যুক্তরাষ্ট্রে বিরল দুই মাথার কচ্ছপের খোঁজ মিলেছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে বিরল দুই মাথার কচ্ছপের খোঁজ মিলেছে

ছানাটির ওজন মাত্র ৫ দশমিক ২ গ্রাম

advertisement

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত এক বিখ্যাত উপদ্বীপ কেপ কড। মানচিত্রে জায়গাটা দেখলে মনে হবে অনেকটা মানুষের বাঁকানো হাতের মতো। জায়গাটা যেমন অদ্ভুত দেখতে, তেমনি সেখানে দেখা মেলে অদ্ভুত সব জিনিসের। সম্প্রতি সেখানে দুই মাথাওয়ালা একটি বিরল কচ্ছপের সন্ধান পাওয়া গেছে।

গত পাঁচ বছরের মধ্যে ওই এলাকায় এমন ঘটনা এই প্রথম।ম্যাসাচুসেটসের কেপ ওয়াইল্ডলাইফ সেন্টার ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে এই কচ্ছপের কথা। তারা লিখেছে, ম্যাস অডুবন ওয়েলফ্লিট বে ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি তাদের কেন্দ্রে দুটি মাথাওয়ালা ডায়মন্ডব্যাক টেরাপিন প্রজাতির একটি কচ্ছপছানা নিয়ে এসেছে।ছানাটির ওজন মাত্র ৫ দশমিক ২ গ্রাম।

এর শরীরে ‘বাইসেফালি’ (bicephaly) নামের একটি বিরল জন্মগত অস্বাভাবিকতা বা শারীরিক ত্রুটি রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর