advertisement
advertisement

বিনা টিকিটের যাত্রী বেশি, আয় বাড়াতে তিন ট্রেন যাচ্ছে বেসরকারি খাতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিনা টিকিটের যাত্রী বেশি, আয় বাড়াতে তিন ট্রেন যাচ্ছে বেসরকারি খাতে

ঢাকা–নরসিংদী রুটের নরসিংদী কমিউটার

advertisement

ট্রেনে যাত্রী আছে, কিন্তু তাঁদের সবার কাছ থেকে ভাড়া আদায় করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে। লোকবলসংকটের কারণে নিয়মিত টিকিট পরীক্ষা করা যায় না। ফলে কেউ টিকিট ছাড়াই ট্রেনে উঠছেন, আবার কেউ কম দূরত্বের টিকিট কেটে বেশি দূরত্বের গন্তব্যে যাচ্ছেন। এতে রাজস্ব হারাচ্ছে রেলওয়ে। এই পরিস্থিতিতে পূর্বাঞ্চলের তিনটি ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নিয়েছে রেলওয়ে।

ট্রেন তিনটি হলো ময়মনসিংহ–ঝারিয়াজাঞ্জাইল রুটের ঝারিয়া লোকাল, ঢাকা–নারায়ণগঞ্জ রুটের নারায়ণগঞ্জ কমিউটার ও ঢাকা–নরসিংদী রুটের নরসিংদী কমিউটার। রেলওয়ে কর্মকর্তারা বলছেন, বেসরকারি ব্যবস্থাপনায় টিকিট বিক্রি, টিকিট পরীক্ষা ও ভাড়া আদায় আরও কার্যকর হবে। এতে বিনা টিকিটে যাত্রা কমবে এবং রাজস্ব বাড়বে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় গেলেও যাত্রীদের ভাড়া বাড়বে না। সরকার নির্ধারিত ভাড়াই বহাল থাকবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক সুজিত কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, রেলওয়েতে লোকবলসংকট রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর