advertisement
advertisement

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর কারা আছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড, গ্রুপে আর কারা আছে

বাংলাদেশ ক্রিকেট দল

advertisement

দক্ষিণ আফ্রিকা–নামিবিয়া ও জিম্বাবুয়েতে হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রতিপক্ষ হিসেবে আরও থাকছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।গ্রুপ ‘এ’–তে একসঙ্গে আছে ভারত ও পাকিস্তান। আরও আছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

৭ অক্টোবর কেপটাউনে গত বিশ্বকাপের ফাইনাল খেলা দুই দল ভারত–অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপপর্ব। এর আগে ২ অক্টোবর শুরু হবে সুপার সিরিজ।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৬ অক্টোবর শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ২৩ অক্টোবর সুপার সিরিজে খেলে আসা দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিশ্বকাপে ১৪ দলের মধ্যে আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর