advertisement
advertisement

শিউলি চরিত্রে খ্যাতির পর বিষণ্নতার সঙ্গে লড়াই—অভিনেত্রী বানিতা এখন কী করছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
শিউলি চরিত্রে খ্যাতির পর বিষণ্নতার সঙ্গে লড়াই—অভিনেত্রী বানিতা এখন কী করছেন

শিউলি চরিত্রে প্রাণ দেন তরুণ অভিনেত্রী বানিতা সান্ধু

advertisement

পর্দায় তাঁর সংলাপ ছিল খুব কম। বেশির ভাগ সময় চোখ বন্ধ করে শুয়ে থাকতে হয়েছে। তবু ‘অক্টোবর’ সিনেমার শিউলিকে ভুলতে পারেননি দর্শক। চরিত্রটিতে প্রাণ দেন তরুণ অভিনেত্রী বানিতা সান্ধু। ২০১৮ সালে সিনেমাটি মুক্তির পর রাতারাতি পরিচিতি পান বানিতা। কিন্তু শিউলি চরিত্রে সাফল্যের পর তাঁর পথটা মোটেও মসৃণ ছিল না।শিউলি চরিত্রে প্রাণ দেন তরুণ অভিনেত্রী বানিতা সান্ধুওয়েলসের ছোট শহর কেয়ারলিয়নে বেড়ে উঠেছেন বানিতা।

ভারতীয় বংশোদ্ভূত পরিবারে জন্ম তাঁর। অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয় ছোটবেলাতেই। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেন। তখনই স্বপ্ন দেখতেন টেলিভিশনের পর্দায় নিয়মিত অভিনয় করার।পড়াশোনার জন্য পরে লন্ডনে যান। কিংস কলেজ লন্ডনে ইংরেজি সাহিত্য পড়তে শুরু করেন। সেই সময়ই ভারতে একটি বিজ্ঞাপনে অভিনয়ের সুযোগ আসে। প্রথমে বিজ্ঞাপনের কাজকে অভিনয়জীবনের বড় সুযোগ হিসেবে দেখেননি বানিতা।

কিন্তু সেই কাজই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।‘অক্টোবর’ সিনেমার শিউলিকে ভুলতে পারেননি দর্শকঅক্টোবর এলেই ‘শিউলি’কে মনে পড়েঅভিনয়ে অভিষেকবানিতার জন্ম ও বেড়ে ওঠা ওয়েলসের কেয়ারলিয়নে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর