advertisement
advertisement

রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
রোনালদো ছাড়লেন পর্তুগালের ক্যাম্প, পর্তুগালের ইনস্টাগ্রাম ছেড়ে গেলেন ৫ লাখ অনুসারী

ম্যাচশেষে টানেল ধরে বেরিয়ে যান রোনালদো, সতীর্থরা যান গ্যালারিতে পর্তুগিজ দর্শকের কাছে

advertisement

ম্যাচের এক দিন আগে হুট করেই পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন, সময়মতো কারণ জানিয়ে দেবেন। এ নিয়ে পর্তুগিজ ফুটবলে তুমুল আলোড়ন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে জাতীয় দলে অসম্মান করা হয়েছে কি না, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে পক্ষে–বিপক্ষে আলোচনা।এর মধ্যেই কমতে শুরু করেছে পর্তুগাল ফুটবল দলের সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারী।

রোনালদো ক্যাম্প ছাড়ার ঘোষণা দেওয়ার পর পর্তুগাল দলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক দিনের মধ্যে পাঁচ লাখের বেশি অনুসারী কমেছে।পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ‘ডিজিটাল বয়কট’ চলছে জানিয়ে এক রোনালদো সমর্থক মন্তব্য করেছেন, ‘আমরা পর্তুগালকে অনুসরণ করিনি, আমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে অনুসরণ করেছি।’ বুধবার রোনালদোর ক্যাম্প ছাড়ার ঘোষণার আগে পর্তুগাল জাতীয় দলের ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ২ কোটি ৪৯ লাখ ৫০ হাজার।

এরপর প্রথম ১৮ ঘণ্টায় অনুসারী কমেছে ৫ লাখ ৪৬ হাজারের বেশি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর