নামগুলো জড়িয়ে আছে মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ এর পরতে পরতে
রমা, সুজাতা, মঈদুল, নিখিলেশ আর অমল। নামগুলো জড়িয়ে আছে মান্না দের কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ এর পরতে পরতে। আর সামাজিক মাধ্যমে নতুন করে ট্রেন্ডে আসার পর এই চরিত্রগুলোর সঙ্গে আমরা অনেকেই নিজেদের মিল খুঁজছি। আজ ১ অক্টোবর পালিত হলো আন্তর্জাতিক কফি দিবস। কফি নিয়ে কত কথাই তো হচ্ছে আজ। কফি এখন বাঙালির জীবনের সঙ্গে চায়ের মতোই জড়িয়ে গিয়েছে। সেইসঙ্গে হালের ট্রেন্ডে এখন ক্যাফে কালচার।
অথচ কফি নিয়ে বাংলায় তেমন কোনো গান বা কবিতা নেই। ঘুরে ফিরে সেই ৪৬ বছর আগে মান্না দে-র গাওয়া একটি গানই বারবার মনে পড়ে এক্ষেত্রে। আর সেই সঙ্গে চোখে ভেসে ওঠে কলকাতার কফি হাউস, রমা, সুজাতা, মঈদুল, নিখিলেশ আর অমল। সেই সঙ্গে কবরে চলে যাওয়া গোয়ানিস গিটারিস্ট ডিসুজা। তাকে না হয় আর না টেনে আনি এখানে।
নামগুলো জড়িয়ে আছে মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ এর পরতে পরতেনামগুলো জড়িয়ে আছে মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ এর পরতে পরতে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।