advertisement
advertisement

ভারতে ১০ বছরে গণপিটুনিতে নিহত ১১৫৯ জন, এপিসিআরের তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Abu Sayed প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
ভারতে ১০ বছরে গণপিটুনিতে নিহত ১১৫৯ জন, এপিসিআরের তথ্য

advertisement

বিগত এক দশকে ভারতে গণপিটুনির মতো সামাজিক হিংসা এক নতুন ও আশঙ্কাজনক রূপ নিয়েছে। এ সময় গণপিটুনিতে নিহত হয়েছেন ১ হাজার ১৫৯ ব্যক্তি। তাঁদের মধ্যে মুসলিম ৩৭২ জন ও হিন্দু ৭৮৭ জন। সম্প্রতি নয়াদিল্লির প্রেসক্লাব অব ইন্ডিয়ায় মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রটেকশন অব সিভিল রাইটসের (এপিসিআর) প্রকাশিত ‘মব লিঞ্চিং ইন ইন্ডিয়া: আ রেকর্ড ২০১৪–২০২৪’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

মোট ৭৪৪ পাতার এই গবেষণা প্রতিবেদন সম্পাদনা করেছেন দিল্লি সংখ্যালঘু কমিশনের সাবেক চেয়ারম্যান তথা প্রবীণ সাংবাদিক জাফরুল ইসলাম খান। প্রকাশিত এই সংকলনে ১০ বছরে ১ হাজার ৭৪৩টি ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।

মূলধারার সংবাদমাধ্যম, বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রকাশ্য তথ্যের ভিত্তিতে সংকলিত হওয়ায় এই পরিসংখ্যানকে পূর্ণাঙ্গ দাবি করা না হলেও তা দেশে দানা বাঁধতে থাকা হিংস্রতার গতিপ্রকৃতি স্পষ্ট করে দেয়।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগে পশ্চিমবঙ্গ, গোয়া বা উত্তর–পূর্ব ভারতের রাজ্যগুলোয় সংঘবদ্ধ সহিংসতা বা উগ্র গোষ্ঠীভিত্তিক গণপিটুনির মতো ঘটনা বিরল ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর